প্রকাশিত: ১ জুলাই, ২০২৪
সর্বশেষ আপডেট : ১ জুলাই, ২০২৪

শিশু সাদিয়াকে বাঁচাতে এগিয়ে আসুন

উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিল পৌর শহরের সুন্দরপুর এলাকার রবির বাড়ির (ভাড়াটিয়া) রিকশাচালক মো. হানিফের ৩ বছর বয়সী কন্যা সাদিয়া লিভার সিরোসিস রোগে আক্রান্ত। তার চিকিৎসার খরচ চালাতে পারছে না নিরীহ রিকশ চালক পিতা মো. হানিফ। তিনি তার মেয়ের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন।

সোমবার দুপুরে হানিফ তার অসুস্থ শিশু সাদিয়াকে নিয়ে চাটখিল প্রেস ক্লাবে এসে নিজের দুঃখ-কষ্টের বর্ণনা দিয়ে জানান, অর্থাভাবে তিনি তার স্ত্রীর চিকিৎসা করাতে পারেননি। স্ত্রীও গত বছর লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে যথাযথ চিকিৎসা না পেয়ে মারা যায়। বর্তমানে শিশু সন্তানটিও লিভার সিরোসিস রোগে আক্রান্ত হওয়া কপালে তার চিন্তার ভাঁজ পড়েছে। তাই তিনি নিষ্পাপ শিশু সাদিয়া কে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন।
মো. হানিফের সাথে যোগাযোগের নাম্বার-০১৮১৫০১১৮৭৪ (ব্যক্তিগত মুঠোফোন)

আরও পড়ুন