
উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আবু ছায়েদ চৌধুরী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাছুম চৌধুরীর অর্থায়নে ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে বানভাসি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে ইউনিয়নের শোল্লা চৌধুরী বাড়িতে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাউল, তৈল, আলু, পেঁয়াজ, লবন, ওর স্যালাইন, ঔষধ। ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু ছায়েদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছ আহমেদ হানিফ, উপজেলা যুবদলের নেতা মাছুম চৌধুরী, ইউনিয়ন যুবদলের নেতা মোঃ লিটন, জেলা ছাত্রদলের সহ যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হাছান সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাছুম চৌধুরী বলেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে মোহাম্মদপুর ইউনিয়নের বানভাসি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছি। তাই সকল বিত্তবানদের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি।
বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছ আহমেদ হানিফ বলেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সাহায্য করায় দেশ বিদেশে অবস্থানরত সকল ভাইকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় অসহায় নির্যাতন নিপীড়িত সকল মানুষের পাশে ছিল আগামীতে থাকবে। তিনি আরো বলেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে পাশে দাঁড়ানোর জন্য সমাজের প্রভাবশালীদের প্রতি আহ্বান জানান।
সাবেক চেয়ারম্যান আবু ছায়েদ চৌধুরী বলেন আমি অতীতে আপনাদের ভোটে বারবার নির্বাচিত হয়েছি, সব সময় আপনাদের পাশে ছিলাম। মোহাম্মদপুর ইউনিয়নের প্রতিটা গ্রামে, পাড়া মহল্লায় আমি যে উন্নয়নমূলক কর্মকান্ড করেছি। আপনারা দেখেছেন প্রত্যেকটা রাস্তাঘাট ব্রিজ কালভার্ট মসজিদ মাদ্রাসার স্কুলের উন্নয়নের সহায়তা করেছি। ইনশাল্লাহ বিএনপি সব সময় এ দেশের খেটে খাওয়া মানুষের পাশে ছিল আগামীকাতে থাকবে।
আপনার মতামত লিখুন :