• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ৩ সেপ্টেম্বর, ২০২৪

সেনবাগে ৫দফা দাবীতের মৎস্য খামারিদের মানববন্ধন

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ মৎস্য খামারীদের আর্থিক সহায়তা প্রদান, সুদ মুক্ত পাঁচ বছরের জন্য ঋণ প্রদান, খামারীদের সকল ঋণ ৫ বছরের জন্য স্থগিত করা, যাবতীয় মৎস্য খাদ্য ও মাছের পোনার দাম কমানো সহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে সেনবাগ উপজেলা মৎস্য খামার এসোসিয়েশন।

মঙ্গলবার দুপুরে সেনবাগ থানা চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য খামার এসোসিয়েশনের সভাপতি সামছুদোহা, সাধারন সম্পাদক জিয়া উদ্দিন, সহ-সভাপতি জাফর আহমেদ ও এয়াছিন আলী বাবর, সাংগঠনিক সম্পাদক আলী হাছান, সদস্য কামালা উদ্দিন বাবুল বক্তব্য রাখেন। পরে এসোসিয়েশনের সভাপতি সম্পাদকের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব বরাবরের তাদের ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন।

আরও পড়ুন