
উপজেলা প্রতিনিধি, কবিরহাট : কবিরহাট উপজেলার ২নং সুন্দলপুর ইউনিয়নের ৬ ওয়ার্ড বারি পুকুর পাড় এলাকায় উত্তম কুমার নামের এক ব্যাক্তির গ্যাসস্টেশন সহ জমি দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় বদরের নেচার পক্ষে হুমায়ুন কবির এবং ছালা উদ্দিনের পক্ষে তার ছেলে ফখরুলের বিরুদ্ধে । ঘটনার স্থলে গিয়ে দেখা যায় গ্যাসস্টশন বন্ধ চারদিকে নতুন টিন দিয়ে ঘেরা ।
উত্তম কুমার বলেন, আমি বগত ২০১৭ সালে এখানে ৭৫ শতক ভূমি খরিদ করে গ্যাস ফিল্ড ও বল্ক কারখানা নির্মান করি। বগত ৫ আগস্ট ২০২৪ তারিখে আওয়ামীলীগ সরকার পতনের পর ৬ আগস্ট আমার প্রতিষ্ঠানের ২পাশের বাড়ীর লোক জন আমার গ্যাস স্টেশন সহ আমার জমি দখল করে টিনের বেড়া দিয়ে ঘেরাও করে। আমি স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গদেরকে বিষয়টি জানালে সবার কাগজ পত্র দেখে সমাধান করে দেয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু দখল কারীরা কারও কথা মানে না। উনি আর ও বলেন বদরের নেচা ২০০০ সালে জমি খরিদ করে তাদের দাতা থেকে জমি বুঝে নিয়ে ২৪ বছর যাবৎ ভোগ দখলে আছে। আর ছালা উদ্দিনরা ২০০৩ সালে জমি খরিদ করে ২১ বছর যাবৎ তারা তাদের জমিতে ভোগ দখলে আছি। আমি ২০১৭ সালে এই জমি খরিদ করার সময় তাদের উভয় পক্ষের সাথে আলোচনা করে জমি খরিদ করেছি। চার দিকে বাউন্ডারি করে দোকান পাট নির্মান করে এবং এল ফি,জি গ্যাস ফিল্ড নির্মান করি ব্যবসা বানিজ্য করতেছি,কিন্তু বিগত ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচুত হওয়ার পর দিন ৬ আগষ্ট আমি হিন্দু হওয়ায় ওরা আমার জমি দখল করা শুরু করে। আমি রাষ্ট্রের কাছে এর বিচার চাই। ১৩ আগস্ট আমি কবিরহাট থানায় অভিযোগ দিয়ছি।
এ বিষয়ে বদরের নেচা ও ছালা উদ্দিনের লোক জনদের কাছে দখলের বিষয়টি জানতে চাইলে তারা দখলের বিষয়টি অস্বিকার করেন, তারা বলেন কাগজ পত্রে এই জমির মালিক তারা, কগজ পত্রে জমি তারা না পাইলে দাবী ছেড়েদিবে। এই জন্য আমিন দ্বারা জমি পরি মাপ করাইতেছি। বদরের নেচা ও ছালা উদ্দিনের পক্ষের লোক জন কে প্রশ্ন করা হয়, আপনারা জমি খরিদ করেছেন ২৪ বছর আগে দখল ও বুঝে নিয়েছেন ঐ সময়,আর এই উত্তম কুমার শাহা জমি কিনেছে আপনাদের ২১ বছর পর। এখন ওনার প্রতিষ্ঠানের বিতরে আপনাদের জমি ছলে আসলো কি ভাবে। তাও ৫ আগষ্ট ২০২৪ ইং এর পর তারা এর সঠিক কোন জবাব দিতে পারেনি। তবে উপস্থিত জামাতের সুন্দলপুর ইউনিয়ন সেক্রেটারি জনাব আহছান উল্লাহ বলেন এ জায়গা নিয়ে অনেক আগে থেকে বিরোধ উওমকুমার পূবে ক্ষমতাসীনদের প্রভাব দেখিয়ে এই জায়গা দখল করে আছে, আজকে পরিমাপ চলিতেছে, পরিমাপে যার যতটুকু সঠিক জায়গা সে ততটুকু পাবে। তবে উভয়ে এই ব্যাপারে একমাত্র পোষণ করেন। এই ব্যাপারে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, উওম বাবু ১৩ আগস্ট থানায় একটি অভিযোগ দিয়েছে আমরা সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছি উনার গ্যাসের ব্যবসাটা চলমান রাখতে বলেছি, উভয়ের সম্মতিতে বর্তমানে ওই জায়গা সমাধানের স্বার্থে পরিমাপ চলিতেছে।
আপনার মতামত লিখুন :