
উপজেলা প্রতিনিধি, সদর : জেলা শহরের বিভিন্ন এলাকায় গাছ পড়ে বিদ্যুৎ বিভাগের ২২০ ভোল্টের পিলারের কেবল ছিঁড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে বেশকিছু এলাকা। কোন কোন জায়গায় ১১ হাজার ভোল্টের লাইনের কেবল ছিঁড়ে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।
নোয়াখালী মেডিক্যাল এসিস্ট্যান্ট স্কুলের সামনে ঘূর্ণিঝড় ‘মিধিলি’র আঘাতে বৈদ্যুতিক খুঁটি ও সংযোগের ব্যাপক খয় ক্ষতি হয়। এতে করে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, নোয়াখালী পৌরসভা এলাকার ২ নং ও ৩নং ওয়ার্ড সহ ৫ নং ওয়র্ডের বেশির ভাগ পরিবার।
এই ছাড়া, লক্ষ্মীপুর আজাদ নগর এলাকায় বৈদ্যুতিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা এখন পর্যন্ত সম্ভব হয় নাই। তবে ধারণা করা হচ্ছে, ওখানকার গ্রাম গুলোতে ঘূর্ণিঝড় মিধিলি শান্ত না হওয়া পর্যন্ত পুনরায় কাজ করা সম্ভব হবে না। ঘূর্ণিঝড় মিধিলি আঘাতে নোয়াখালী জেলায় এখন পর্যন্ত কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।
আপনার মতামত লিখুন :