
উপজেলা প্রতিনিধি, চাটখিল : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড ও প্রধান শিক্ষকদের নবম গ্রেড বাস্তবায়নের দাবিতে চাটখিল উপজেলায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চাটখিল উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
উপজেলাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষক মানববন্ধন শেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।এ সময় শিক্ষকদের জীবনমান উন্নত ও মর্যাদাসম্পন্ন করতে প্রধান শিক্ষককে নবম গ্রেড ও সহকারী শিক্ষকদের দশম গ্রেডের ন্যায্য দাবি জানিয়ে বক্তব্য দেন।
শোল্যা বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর ফারুক এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি চাটখিল উপজেলার আহবায়ক সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন চৌধুরী, সদস্য সচিব মাসুদ আলম, মেঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান, পূর্ব নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মোরশেদ আলম, জষড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদুলি মোল্লাপত্তন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইকবাল হোসেন, আবু তোরাব নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পারভেজ প্রমুখ।
আপনার মতামত লিখুন :