
হাবিবুর রহমান রনি, সুবর্ণচর : সুবর্ণচরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন এর সৈকত সরকারি কলেজ শাখার এক বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনের উপদেষ্টা সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আতাউল্লাহ, সভাপতি মোহাম্মদ আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন কর্তৃক অনুমোদিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফয়সাল ইসলাম জিসান, সাধারণ সম্পাদক এমরান হোসেন সাইমুন এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আমিনুল হক রবিন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র সহ-সভাপতি: নূরে তাবাসসুম ঐশী, গোলাম মাওলা সুমন, সিনিয়র সহ-সম্পাদক: সিরাজুল ইসলাম মিরাজ, সহ-সম্পাদক: নজরুল ইসলাম, জান্নাতুল মাওয়া ইমতি, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন, ছোটন চন্দ্র দাস, আমেনা বেগম রুমি, সুমন উদ্দিন, অর্থ সম্পাদক নূর হোসেন, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, নারী সম্পাদক রেবেকা আকরাম লিজা , প্রচার সম্পাদক নাফিস ইকবাল , ধর্ম সম্পাদক মোহাম্মদ রায়হান সদস্য: জোবায়ের হোসেন, মোঃ মামুন, মোহাম্মদ শামীম ।
নবগঠিত কমিটির সদস্যরা জানান, আগামী এক বছর তারা রক্তদান ও সামাজিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য কাজ করবেন।
আপনার মতামত লিখুন :