প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০২৩

ড. ইউনুসকে আমেরিকা ও সাম্রাজ্যবাদের প্রয়োজনে সৃষ্টি করা হয়েছে – দুলাল

মোহাম্মদ আমান উল্যা, উপজেলা প্রতিনিধি, চাটখিল : বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুন নূর দুলাল বলেছেন- ড. ইউনুসকে আমেরিকা তাদের সাম্রারাজ্যবাদের প্রয়োজনে সৃষ্টি করেছে, বাংলাদেশের মানুষের জন্য নয়। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ড. ইউনুসের কোন অবদান নেই। তাছাড়া তিনি শহিদ মিনারে যান না, স্মৃতি সৌধেও যান না। দেশের প্রতি তার কোন শ্রদ্ধা ও ভালোবাসা নেই।

তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ড.খলিলুর রহমান কারিগরি কলেজ মাঠে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বদলকোর্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান শেখ, যুবলীগ নেতা ওমর ফারুকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন