প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ১২ নভেম্বর, ২০২৩

চাপরাশিরহাটে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Exif_JPEG_420

উপজেলা প্রতিনিধি, কবিরহাট : কবিরহাট উপজেলার চাপরাশিরহাটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় চাপরাশিরহাট ইউনিয়ন যুবলীগের আয়োজনে চাপরাশিরহাট বাজারের জিরো পয়েন্টে অবস্থিত শেখ রাসেল স্মৃতি সংসদে এই আয়োজনটি করা হয়।

ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন জহিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ৫ নং চাপরাশিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহি উদ্দিন টিটু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন মাওলানা, সাধারণ সম্পাদক হানিফ বিএসসি, যুবলীগ সভাপতি মোশাররফ বিপ্লব প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আজ ৫১ বছর ধরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ একতাবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছেন এবং সামনের দিকেও এক হয়ে কাজ করবেন। আগামী জাতীয় দ্বাদশ সংবাদ নির্বাচনে শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বিপুল ভোটে জয়লাভ করার জন্য একত্রি হয়ে কাজ করার ঘোষণাও দেন বক্তারা।

অনুষ্ঠানে দোয়া ও কেক কাটা শেষে বিভিন্ন ধরনের আতসবাজির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

আরও পড়ুন