প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ১৪ নভেম্বর, ২০২৩

বেগমগঞ্জে ডায়বেটিক এর ঝুঁকি জানুন প্রয়োজনীয় ব্যবস্থা নিন

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : গতকাল ১৪ নভেম্বর ছিলো বিশ্ব ডায়বেটিক দিবস। বিশ্ব ডায়বেটিক দিবসের এবারের মুল প্রতিপাদ্য বিষ ডায়বেটিক এর ঝুকি জানুন প্রয়োজনীয় ব্যবস্থা নিন। জেলার বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী শহরে করিমপুর রোডে বাংলাদেশ ডায়বেটিক সমিতি নোয়াখালী শাখা বিগত ২৬ জুলাই ১৯৮৫ সালে যাত্রা শুরু করে।

বাংলাদেশ ডায়বেটিক সমিতি কর্তৃক অনুমোদন প্রাপ্ত হয়। ১৯৮৫ সালের ২৪ মে নোয়াখালী ডায়বেটিক সমিতি চৌমুহনী শাখা সূচনা লগ্ন থেকেই আত্ম-মানবতার জন্য একটি অলাভজনক প্রতিষ্ঠান এবং এর বর্তমান সভাপতি অজিজ আল কায়সার চেয়ারম্যান সিটি ব্যাংক এই প্রতিবেদকে জানান। নোয়াখালী ডায়বেটিক সমিতি প্রতিমাসে প্রায় ৩০০ রোগিকে বিনামূল্যে ইনসুলেন দিয়ে থাকেন। আরো ৩০০ – ৪০০ রোগিকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। গরীব ও অসহায় রুগীদের উন্নত চিকিৎসার লক্ষে অত্র সমিতি ১টি পুর্ণাঙ্গ ১৫০ শর্য্যা বিশিষ্ট হাসপাতাল তৈরি কার্যক্রম হাতে নিয়ে নির্মানাধীন কাজ শুরু করেন।

আজ প্রায় ৩০০ থেকে ৪০০ রুগীকে ফ্রি ডায়বেটিক পরীক্ষা করে। এখানে ৩ জন ডাক্তার চিকিৎসা সেবা দেন। অত্র ডায়বেটিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব প্রকৌশলী মোঃ নুরুন নবী সাহেব জানান নোয়াখালী ডায়বেটিক সমিতি জন্ম লগ্ন হইতে আত্মোমানবতার সেবায় নিয়োজিত। এখানে কর্মরত চিকিৎসক নার্স ও ল্যাব টেকনেশিয়ান গন সেবা দিয়ে অত্র অঞ্চলের ডায়বেটিক রুগীদের হৃদয়ে তাদের বিশ্বস্থ সেবার স্থানকরে নিয়েছে।

নোয়াখালী ডায়বেটিক সমিতি অদ্য ডায়বেটিক দিবস উপলক্ষে ৩৫১ জনের ফ্রি রক্ত পরীক্ষা করে ডায়বেটিক নির্ণয় করে চিকিৎসা সেবা প্রদান করেন। নোয়াখালী ডায়বেটিক সমিতির নিন্ধদিত সদস্য সংখ্যা ২৮০০০ (আটাশ হাজার) উক্ত সদস্যগন প্রতিমাসে উক্ত সমিতিতে চিকিৎসা গ্রহণ করে থাকেন।
অদ্য উক্ত সমিতির ডায়বেটিক দিবস থাকলেও জনসচেতন মূলক র‌্যালি করতে পারেনাই কারণ দেশের বর্তমান আইনশৃঙ্খলার কথা মাথায় নিয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার মৌখিক বারণ করেন।

আরও পড়ুন