প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ১০ ডিসেম্বর, ২০২৩

সেনবাগে মইজদীপুর দারুল উলুম কামুুুুুু মিয়া মাদরাসার ভর্তি কার্যক্রম উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, সেনবাগ : সেনবাগের সদ্য প্রতিষ্ঠিত মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদরাসার ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম উদ্বোধন ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার মাদরাসা মিলনায়তনে মাদরাসার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব সোহরাব হোসেন সুমনের সভাপতিত্বে ও মাদ্রাসার সহ-সভাপতি খন্দকার নাজমুল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জুরাইন সেন্ট্রাল মসজিদের খতিব মুফতি মারুফ বিল্লাহ যুবাইর। বিশেষ অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের খতিব হাফেজ জোবায়ের হোসেন, কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, বিশিষ্ট সমাজ সেবক নুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সোলেমান বাহার ছমির মুন্সিরহাট দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা আবদুল হাই, মাদরাসার উপদেষ্টা মাওলানা মো: হোসাইন আহম্মদ,মাদরাসার সাধারণ সম্পাদক জাফর উল্যাহ, মাদরাসার প্রকৌশলী আজমত হোসেন,জোবায়ের রাফি,জহিরুল ইসলাম।

মতবিনিময়ের শুরুতেই প্রজেক্টরের মাধ্যমে সদ্য প্রতিষ্ঠিত মাদরাসা কিভাবে পরিচালিত হবে তার সার্বিক রুপরেখা প্রদর্শন করে অভিভাবক সহ উপস্থিত সকলের মতামত চাওয়া হয়।বিস্তারিত রূপরেখা দেখে উপস্থিত সবাই এটি গ্রহনযোগ্য বলে একমত প্রকাশ করেন।

সভাপতি সোহরাব হোসেন সুমন তার বক্তব্যে তার প্রতিষ্ঠিত মাদরাসাকে সকলের নিজের প্রতিষ্ঠান মনে করে এটিকে একটি আধুনিক ও যুগোপযোগী মাদরাসা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

পরে প্রধান অতিথি সকলের জন্য দোয়া কামনা করে মোনাজাত পরিচালনা করেন। এরপর অতিথি বৃন্দ সদ্য ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা উপহার তুলে দেন।

আরও পড়ুন

  • সেনবাগ এর আরও খবর