প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ৪ জানুয়ারি, ২০২৪

নোয়াখালী-১ আসনে কংগ্রেস প্রার্থীর গণসংযোগে ব্যাপক সাড়া

উপজেলা প্রতিনিধি, চাটখিল : নোয়াখালী-১ আংশিক আসনে বিভিন্ন বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বাংলাদেশ কংগ্রেস এর দলীয় মনোনীত প্রার্থী বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের কেন্দ্রীয় মহাসচিব আবু নাছের ওয়াহেদ ফারুক। এতে মানুষকে ব্যাপক সাড়া দিতে দেখা গিয়েছে।

মঙ্গলবার বিকেলে শতশত নেতা কর্মীদের উপস্থিতিতে স্লোগানে স্লোগানে মুখরিত করেছে সোনাইমুড়ির নন্দিয়াপাড়া, মুড়িগঞ্জ , আমিশাপাড়া বাজার ও আবিরপাড়া বাজার। এসময়ে বাংলাদেশ কংগ্রেস এর প্রার্থী আবু নাছের ওয়াহেদ ফারুক ভোটারদের সাথে সালাম বিনিময়ও করেন। এতে ভোটারদের কথা শুনে তিনি অত্যন্ত খুশি হন।

গণসংযোগ কালে আবু নাছের ওয়াহেদ ফারুক জানান, আগামী ৭ জানুয়ারি নির্বাচনে সকলকে কেন্দ্র গিয়ে নিজ ও পরিবারের ভোটাধিকার প্রয়োগ করতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। এবার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনও আশা করেন তিনি।

তিনি চাটখিল সোনাইমুড়ী আসনের ভোটারদের উদ্দেশ্যে আরও জানান, আমরা নির্বাচনী প্রতিদ্বন্দিদ্বতা করে এক তরফা নির্বাচন প্রতিরোধ করেছি, আমরা ডাব মার্কা একমাত্র বিরোধী দলের ভূমিকায় মাঠে আছি, জনগণের হারিয়ে যাওয়া ভোটাধিকার পুনরুদ্ধারে আমরা সক্রিয়ভাবে মাঠে কাজ করছি, আপনারা আমাদের সাথে থাকলে জনগণের বিজয় হবে।

গণসংযোগে উপস্থিত ছিলেন,ইসলামী ঐক্যজোটের নেতা আলমগীর ভূইয়া, ইসলামী ঐক্যজোটের নেতা মাহবুবুর রহমান, মোঃ জাকির হোসেন রিপন, হারুনুর রশীদ, নুরুল হাদী রিপাত, বাবুল হোসেন, মাসুদ আলম, মীর পিয়াস সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আরও পড়ুন