
নোয়াখালীর কথা ডেস্ক : মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সুধারাম থানার (বৃহত্তর সুধারাম থানা) ডেপুটি কমান্ডার ও কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কাসেম শনিবার ১৩ জুলাই সকালে চিকিৎসাধীন ঢাকার একটি প্রাইভেট ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—-রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও তিন পুত্র ও সহযোদ্ধাসহ আসংখ্য গুনগ্রাহী রেখে যান। সোমবার বাদ আছর তার নিজ গ্রাম কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ছাদেকউল্যাহপুর গ্রামে তার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মুক্তিযোদ্ধা কমান্ডার ও কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কাসেমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
এক বিবৃতিতে ওবায়দুল কাদের মরহুম আবুল কাসেমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকাহত পরিবার-পরিজন, আত্নীয়-স্বজন ও গুনগ্রাহীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেমের (ব্যাংকার) মৃত্যুতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সাবেক কমান্ডার মোজাম্মেল হক মিলন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের কমান্ডার কামাল উদ্দিন, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহিম এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল হক রায়হান পৃথকভাবে শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনাজ্ঞাপন করেন।
আপনার মতামত লিখুন :