প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৪
সর্বশেষ আপডেট : ৯ আগস্ট, ২০২৪

চাটখিল উপজেলা যুবদলের আহবায়ক বাবরের মটর শোভাযাত্রায়

উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিল উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবরকে উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেয়।

বৃহস্পতিবার সকাল ১১টা উপজেলার কাঁচারি বাজার থেকে যুবদলের নেতাকর্মীরা মটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে বরণ করে উপজেলা সদরে নিয়ে আসেন।

যুবদল নেতা ফখরুদ্দিন ফিরোজ বলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক দীর্ঘ ১৭ বছর চাটখিলে তার গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা আসতে দেয়নি এবং কয়েক বার তার গ্রামের বাড়ি হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করে। বাবর ভাই ঢাকা থেকে সড়ক পথে বাড়িতে আসছে শুনে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা উৎসবমুখর হয়ে মাইক্রোবাস ও মটরসাইকেল নিয়ে কাচারি বাজারে বাবর ভাইয়ের জন্য অপেক্ষা করে।

নেতাকর্মীরা যুবদলের আহ্বায়ক বাবরকে ফুলের শুভেচ্ছা জানান এবং মাইক্রোবাস ও মটরসাইকেল শোভাযাত্রা করে চাটখিল পেট্রোল পাম্পে এক পথ সভায় মিলিত হয়।

পথ সভায় জহির উদ্দীন বাবর বলেন, আপনারা আমাকে যে ভাবে রিসিভ করেছেন তাতে আমি মুগ্ধ ও কৃতজ্ঞ।

নোয়াখালী-১ চাটখিল সোনাইমুড়ী আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নির্দেশনা উপজেলা যুবদল সুসংগঠিত।

তিনি আরো বলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও মাহবুব উদ্দিন খোকনের নির্দেশনা আপনারা কাহারো সাথে মারামারিতে জড়াবেন না। আমাদের মানুষের জানমাল ও ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা দিতে হবে। যারা অতীতে আমাদের সাথে খারাপ আচরণ করেছে তাকে ক্ষমা করে দিন।

আরও পড়ুন