• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৪
সর্বশেষ আপডেট : ৩১ আগস্ট, ২০২৪

চাটখিলে বিএনপি নেতা মোস্তফা কামাল কে ফুলেল শুভেচ্ছা

উপজেলা প্রতিনিধি, চাটখিল : জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও চাটখিল পৌরসভার একাধিকবার নির্বাচিত সাবেক মেয়র মোস্তফা কামাল লন্ডন থেকে শুক্রবার বিকেলে চাটখিল এসে পৌঁছেন। তিনি লন্ডন থেকে চাটখিল আসার খবর পেয়ে পৌরসভার হাজার হাজার জনতা আজিজ সুপার মার্কেটের সামনে সমবেত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

আবেগে আপ্লুত জনতা তাদের নেতাকে কাছে পেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন। মোস্তফা কামাল জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা দীর্ঘদিন থেকে বিভিন্ন ভাবে নির্যাতিত ও উপেক্ষিত হয়েছেন। আপনারা ধৈর্য রাখুন অতি অল্প সময়ের মধ্যে দেশে আইনের শাসন বাস্তবায়ন হবে। মানুষ ন্যায় বিচার পাবে।

তিনি বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কেউ দলীয় শৃঙ্খলা বঙ্গ করবেনা। সন্ত্রাসী কর্মকাণ্ড করবেনা। যারা দলীয় এই নির্দেশ মেনে চলবে না তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহন করবে।

আরও পড়ুন