
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : জেলা বিএনপির উপদেষ্টা ও সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়কক মিয়া মোহাম্ম্দ ইলিয়াস ও তার পরিবারের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সেনবাগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্চাসেবকদল ও সহযোগী সংগঠনের নেতাকমীরা।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার গাহজীরহাট বাজারে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুণ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ডমুরুয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজ্বী সাখাওয়াত হোসেন,ডমুরুয়া ইউপি বিএনপির সাবেক সভাপতি জসিম উদ্দিন,সেক্রেটারী আক্রাম হোসেনইতারী বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া,ইউনিয়ন যুবধল আহবায়ক জিয়া।ুলি হক জিয়া,সদস্য সচিব সাদ্দাম হোসেন,যুগ্ম আহবায়ক আবদুল আলিম মিনু,উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম,ফারুক বাদল,ইউিিনযন বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন,ডমুরুয়া ইউনিয়র পরিষদের প্যানেল চেয়ারম্যান বিএনপি নেতা আক্কাস মেম্বার,ইউপি স্বেচ্চাসেবকদল আহবায়ক সোহাগ,সদস্য সচিব আলী হোসেন প্রমুখ।
উল্লেখ্য গতকাল বৃহস্পতিবার বিএনপি নেতা মিয়া মোহাম্মদ ইলিয়াস ও তার পরিবারের সদস্যরা ঢাকা থেকে ব্যাক্তিগ গাড়ী যোগে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়ে রাত ২টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ ফ্রেশ সিমেন্ট ফ্যাক্টরির সামনে পৌছলে তিনটা পিকআপ তাদের গাড়ীর পথরুদ্ধ করে তার নাম ধরে ডাক ডাকি শুরু করে। একপর্যায়ে তাকে এলোপাতাড়ী কুপিয়ে আহত করে। এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল প্রেরন করে।
আপনার মতামত লিখুন :