প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৪
সর্বশেষ আপডেট : ৩ আগস্ট, ২০২৪

ভারী বৃষ্টিতে কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা : জনজীবন বিপর্যস্ত

উপজেলা প্রতিনিধি, কোম্পানিগঞ্জ : কোম্পানিগঞ্জ উপজেলায় চলমান ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির ফলে বিভিন্ন গ্রামের নিচু অঞ্চলগুলো পানিতে তলিয়ে গেছে। এতে করে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি রাত পর্যন্ত চলমান ছিল, যার ফলে বাজার, পরিবহন, ব্যবসা এবং অফিসের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটেছে। কর্মজীবী মানুষরা পোহাচ্ছেন চরম দুর্ভোগ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে। তবে বৃষ্টির তীব্রতা কমানো না গেলে অবস্থা আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় প্রতি বছরই বর্ষা মৌসুমে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তারা দাবি করেন, বিভিন্ন জায়গায় খাল-বিল অবৈধভাবে দখল করে মাছ চাষ করায় এই জলাবদ্ধতার প্রধান কারণ। জনপ্রতিনিধিদের মধ্যেমে স্থায়ী সমাধানের জন্য দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

জলাবদ্ধতার কারণে সৃষ্ট স্যানিটেশন সমস্যা ও পানিবাহিত রোগের প্রাদুর্ভাব রোধে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জনসচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে।

প্রশাসন এবং স্থানীয় প্রতিনিধি সকলের কাছে আহ্বান জানিয়েছেন, সবাইকে এই দুর্যোগ মোকাবিলায় একযোগে কাজ করার এবং প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করার জন্য।

আরও পড়ুন