প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৩ আগস্ট, ২০২৪

সেনবাগে বন্যা পরিস্থিতি অবনতি রাস্তাঘাট পানিতে নিমজ্জিত

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে স্বরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। প্রবল বর্ষনও পাহাড়ী ঢলে সেনবাগ নোসাইমুড়ী সড়ক সহ উপজেলার ৯টিইউনিয়ন ও একটি পৌর সভা এলাকার রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। সামান্য কিছু সিএরনজিচালিত অটোরিকশা চললে অধিক পানির কারনে ইঞ্জিনে পানি ডুকে নষ্ট হয়ে যাছ্ছে। এছাড়াও বন্যার পানিতে মাছের প্রজেক্ট ও পুকুর নালা ভেসে কোটি কোটি টাকার মাছ বাহির হয়ে খালে বিলে ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ উৎসবের করে জাল দিয়ে মাছ ধরতে দেখা গেছে । এছাড়াও গরু ও ছাগলের খামারিরা তাদের গভাদি পশু নিয়ে পড়েছে বেকাযদায়।

এছাড়াও সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম শয়েস্তানগরীর মালিকানাধীন ব্যাক্তি ছমিরমুন্সির হাট ড্রীম কমিউিনিটি সেন্টারকে আশ্রায় কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয়েছে। ওই সেন্টারে আশ্রিতদের খাওয়ার ব্যবস্থা করা হয়। এছাড়া সরকারি ভাবে ৮২টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে ওই আশ্রয় কেন্দ্রে গুলোতে প্রায় ১০ হাজার মানুষ আশ্রায় নিয়েছে বলে জানিয়েছেন,সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিসান বিন মাজেদ। বন্যাদুর্গতদের জন্য ২০ মেট্রিক টন চাউল ও প্রতিটি ইউনিয়নে নগদ ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

আরও পড়ুন