
উপজেলা প্রতিনিধি :সেনবাগে পুলিশের ব্যবহৃত একটি পিস্তল বিক্রির চেষ্টাকালে মনির আহাম্মদ (২১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) রাতে কাদরা ইউনিয়নের মতিমিয়ার হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় পিস্তলটি জব্দ করেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।গ্রেফতার মনির আহাম্মদ সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হানিফ বাবুর্চির নতুন বাড়ির মো. হানিফের ছেলে।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন
এসপি আরও জানান, জিজ্ঞাসাবাদে আসামি মনির আহাম্মদ জানান তার প্রতিবেশী ও আত্মীয় মো. কাইয়ুম অস্ত্রটি বিক্রির জন্য দিয়েছেন। এটি গত ৫ আগস্ট ঢাকা মেট্রোপলিটন এলাকার যেকোনো থানা থেকে লুট করেছিলেন কাইয়ুম।
পরে এ বিষয়ে সেনবাগ থানায় মনির ও কাইয়ুমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ওই মামলায় মনিরকে আদালতে পাঠানো হয়। পলাতক কাইয়ুমকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :