প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৩ অক্টোবর, ২০২৪

সেনবাগ উপজেলা কৃষক লীগের সভাপতি ওমর ফারুক মিলন গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, সেনবাগ:সেনবাগ উপজেলা কৃষক লীগের সভাপতি ওমর ফারুক প্রকাশ মিলনকে (৫৩) কেগ্রেফতার করেছে পুলিশ।সোমবার ২১ অক্টোবর সাড়ে ৭ টার রাত দিকে সেনবাগ পৌর শহর পাইলট উচ্চ বিদ্যালয এলাকা থেকে থানা পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের পরপরই তাকে সেনবাগ থানা নিয়ে যাওয়া হয়।ওমর ফারুক প্রকাশ মিলনের সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম কবিরের বড় ভাই।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মিজানুর রহমান রাতে বলেন, গ্রেফতারকৃত ওমর ফারুক মিলনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। মামলার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওমর ফারুক মিলনকে মঙ্গলবার সকালে নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হবে ।

আরও পড়ুন