
উপজেলা প্রতিনিধি, চাটখিল : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী -১ (চাটখিল- সোনাইমুড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী খন্দকার রুহুল আমিনের সমর্থনে গতকাল বিকেলে চাটখিল উপজেলার ছয়ানী টবগা ঈদগাহ মাঠে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উক্ত সভায় স্বতন্ত্র প্রার্থী খন্দকার রুহুল আমিন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তাই ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। তিনি আরো বলেন আমি মানুষের জন্য রাজনীতি করি। আমি কখনো কাউকে মামলা দিয়ে হয়রানি করিনি। কেউ তার মায়ের কাছে থাকতে পারবেনা, স্ত্রীর কাছে থাকতে পারবেনা, সন্তানদের থেকে দূরে থাকবে এমন রাজনীতি আমি করিনি।
ভবিষ্যতে আপনারা যদি চাটখিল সোনাইমুড়ীতে নিরাপদে থাকতে চান এবং এলাকার উন্নয়ন চান তাহলে আগামী ০৭ তারিখ ঈগল মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচন করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে ছিলাম এবং থাকবো। এসময় আওয়ামী ও অন্যান্য দলের নেতা কর্মীসহ হাজারের অধিক ভোটার উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :