
উপজেলা প্রতিনিধি, সেনবাগ : সেনবাগ উপজেলার ৬ং কাবিলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) দক্ষিন সাহাপুর ৪নং ওয়ার্ড শূন্য সদস্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
বৃহষ্পতিবার বিকেলে উপ-নির্বাচনের রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম আনুষ্ঠানিক ভাবে এ তফসিল ঘোষণা করেন। এতে ২৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য চলতি বছরের ১৪ মার্চ কাবিলপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য নুর মোহাম্মদ মিলন মৃত্যু হওয়াতে পদটি শূন্য হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে সেনবাগের কাবিলপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শূন্য আসনে সদস্য পদে ২৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে ।
এ উপ-নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৪ জুলাই প্রার্থীদের মনোনয়নপত্র জমা, ৫ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১০ জুলাই প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন, প্রতীক বরাদ্ব ১১ জুলাই ও ২৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে । শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
আপনার মতামত লিখুন :