প্রকাশিত: ৩০ জুন, ২০২৪
সর্বশেষ আপডেট : ৩০ জুন, ২০২৪

সেনবাগে নয়টি ইউনিয়ন যুবলীগের সভাপতি, সম্পাদক পদে ২৬০ প্রার্থীর আবেদন জমা

উপজেলা প্রতিনিধি, সেনবাগ : মোটর সাইকেল.মাইক্রোবাস, পিকআপসহ আনন্দ শোভাযাত্রা ও ডোলবাদ্য নিয়ে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে নোয়াখালীর সেনবাগ উপজেলা যুবলীগের সভাপতি ও সম্পাদক পদ প্রত্যাশীরা তাদের জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। ৯টি ইউনিয়নে ২৬০ প্রার্থী তাদের আবেদন জমা দিয়েছেন।

এরআগে উপজেলা যুবলীগের পক্ষ থেকে পদ প্রত্যাশীদের নিকট থেকে জীবন বৃত্তান্ত আহবান করলে গত ২৬ জুন থেকে ২৮ জুন গভীর রাত পর্যন্ত তিন দিনব্যাপী উৎসব মুখুর পরিবেশে ইউনিয়ন কমিটি গুলোতে সভাপতি ও সাধারন সম্পাদক পদপ্রার্থীরা তাদের আবেদন গুলোজমা করেন।

শনিবার সন্ধ্যায় সেনবাগ পৌরশহরের ডাক্তার আলী আহম্মদ সাহেবের বিল্ডিংয়ে অবস্থিত উপজেলা যুবলীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান- উপজেলা যুবলীগের আহবায়ক ও নোয়াখালী জেলা পরিষদ সদস্য মো. সাইফুল ইসলাম বাবু। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক গিয়াস উদ্দিন জীবন চৌধুরী, সদস্য ও উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান, কাদরা ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন ভূঁইয়া, অর্জুনতলা ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন, মহিন উদ্দিন মহিন, দিদারুল আলম, দিদারুল ইসলাম দিদার, মহিন উদ্দিন, আতিকুর রহমান ভূঁইয়া পলাশ, মো. মাসুদ, কপিল উদ্দিন কচি প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ঘোষনা দেওয়া হয় আগামী দিনের গঠিত সকল ইউনিয়ন কমিটিতে ত্যাগী ও দক্ষদের মূল্যয়ন করা হবে। কোন ক্রমে মাদকাসক্ত ও চাঁদাবাজকে কমিটিতে স্থান দেওয়া হবে না।

আরও পড়ুন