প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৬ জুলাই, ২০২৪

সেনবাগে প্রান্তিক কৃষকের মাঝে সার বীজ বিতরণ

মো: জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে চলতি অর্থবছরে আমন মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার ১৫ জুলাই  উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম দিপু, বিশেষ অতিথি  সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম, ডমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন কানান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন