প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৭ জুলাই, ২০২৪

সেনবাগে ৭০ জন লিজ গ্রহীতার হাতে ডিসিআরের কপি হস্তান্তর 

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, প্রতিনিধি : ভূমি সেবা প্রদানের অংশ হিসেবে সেনবাগে ৭০ জন লিজ গ্রহীতার দোকানে দোকানে গিয়ে লিজের ডিসিআরের কপি  হাতে হাতে পৌঁছে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে তিনি সেনবাগ উপজেলার ০৬নং কাবিলপুর ইউনিয়নের বি.এস ৮৫নং উত্তর ইয়ারপুর মৌজার প্রকাশ্য ছমির মুন্সির হাট বাজারে সরকারি খাসের জায়গায় ব্যবসা করার জন্য ৭০ জন ব্যবসায়ীকে জেলা প্রশাসক বন্দোবস্তের প্রেক্ষিতে দীর্ঘদিন বাজারে প্রকৃত ব্যবসায়ীগণ ব্যবসা পরিচালনা করে আসছে।  তৎপ্রেক্ষিতে একসনা বন্দোবস্তের লীজমানি নবায়নের রসিদ মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার ভূমি মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে ভূমি অফিসে লোকজন সরে জমিনে এসে লিজ গ্রহীতাতের হাতে হাতে ডিসিআরের কপিগুলো হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান, আনোয়ার হোসেন বাহার, হুমায়ুন কবির, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, সেনবাগ পৌর ভূমি অফিস, নাজির, নুর উদ্দিন, সার্টিফিকেট পেশকার মো: হেদায়েতুল ইসলাম, সেনবাগ প্রেসক্লাবের সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারী প্রমুখ।

আরও পড়ুন