প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৪
সর্বশেষ আপডেট : ৩০ জুলাই, ২০২৪

সেনবাগে কেশারপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি গ্রেফতার

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে কেশারপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম চৌধুরীকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃত সেলিম চৌধুরী উপজেলার ২নং কেশারপাড় ইউপি বিএনপির সভাপতি ও বীরকোট গ্রামের মৃত আবদুর রশিদ চৌধুরীর ছেলে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান,পূর্বের নাশকতার মামলায় তাকে শনিবার রাতে কেশারপাড় বাজার থেকে গ্রেপ্তার করা হয়। তাকে রবিবার দুপুরে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন