প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৩ আগস্ট, ২০২৪

কবিরহাটে তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ

উপজেলা প্রতিনিধি, কবিরহাট : কবিরহাটে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

২৩ আগস্ট শুক্রবার সকাল ১০টায উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পদুয়া গ্রাম থেকে পাঁচ শতাধিক পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়। জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল এ ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করে।

স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক (৬০) বলেন, আমার বসতঘরে হাঁটু পরিমান পানি। এর ফলে খাবার নিয়ে খুব কষ্ট ছিলাম। আজ তারেক রহমানের পক্ষ থেকে আমরা ত্রাণ সামগ্রী পেলাম। সাহায্য পেয়ে ভালো লাগছে।

জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল বলেন, তারেক রহমানের আহ্বানে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। কয়েক দফায় পাঁচ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতে এই ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

আরও পড়ুন