
উপজেলা প্রতিনিধি, চাটখিল : বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন শুক্রবার ২৩ আগস্ট বিকেলে চাটখিল উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
তিনি ১ নং শাহাপুর ইউনিয়নের ৩টি আশ্রয় কেন্দ্র, রাম নারায়ণপুর ইউনিয়নের ১টি, পরকোট ইউনিয়নের ২টি এবং পৌরসভার ৩টি আশ্রয় কেন্দ্রে ত্রান সামগ্রী বিতরণ করেন।
ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন পরকোট দশ ঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় নেতাকর্মী এবং স্থানীয় লোকজনের সামনে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,তার বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ একটি চোরের দল তারা জাতীয় সংসদ,উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ,স্কুলের ম্যানেজিং কমিটি সহ সকল নির্বাচনে ভোট চুরি করেছে। ব্যালেট পেপার জালিয়াতির মাধ্যমে দিনের ভোট রাতে করে গত পনের-ষোল বছর ধরে অপশাসন এবং লুটপাটের রাজত্ব কায়েম করেছে। জনতার আন্দোলন তাদের মা দেশ ছেড়ে পালিয়ে গেছে। সাথে সমস্ত মন্ত্রী-এমপিরাও পালিয়ে গেছে। তারা ব্যাংকের টাকা চুরি করে দেশকে একটি লুটপাটের আখড়া বানিয়ে দিয়েছে। জনতার আদালতে সমস্ত অপকর্মের বিচার হবে।
তিনি বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদেরকে বন্যা দুর্গতদের পাশে থাকার আহ্বান জানান। এ সময তার সাথে চাটখিল উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আবু হানিফ,সদস্য সচিব শাজাহান রানা, পৌর বিএনপি’র আহ্বায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম,সদস্য সচিব আহসানুল হক মাসুদ ও উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :