• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৪
সর্বশেষ আপডেট : ২৪ আগস্ট, ২০২৪

জেলাজুড়ে সাপের কামড়ে ২ দিনে হাসপাতালে ভর্তি ৩৫ জন

নিউজ ডেস্ক : জেলাতে বন্যা দুর্গত এলাকায় গত দুই দিনে সাপের কামড়ে আহত হয়ে ৩৫জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

২৪ আগস্ট শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম। তবে তিনি তাৎক্ষণিক এদের পরিচয় জানাতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত আট দিনের টানা বৃষ্টি ও ফেনীর মুহুরী নদীর পানি জেলায় ঢুকে বন্যার সৃষ্টি হয়। এতে জেলার ৮টি উপজেলার অনেক জায়গায় হাঁটু পরিমাণ পানি উঠে যায়। এতে মানুষের স্বাভবিক জীবন যাত্রা ব্যাপক ভাবে ব্যাহত হচ্ছে। গত দুই দিনে কবিরহাট ও সুবর্ণচরের প্রত্যন্ত অঞ্চলে সর্প দংশনে আহত হয়ে ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম আরও বলেন, গত শুক্রবার ৯জনকে এবং এর এক দিন আগে বৃহস্পতিবার ২৬জনকে বন্যা কবলিত এলকায় সাপ তাদের দংশন করে। অতি বৃষ্টি ও বন্যার কারণে এসব সাপ গর্ত থেকে বাহিরে আসছে বলে ধারণা করছে স্থানীয়রা।

আরও পড়ুন