
উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিলের পাল্লা বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, এইবুধবার দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা বাজারে দোকানে পূণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ মালামাল বিক্রি, নির্ধারিত মূল্যের বাড়তি দামে পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭ জন ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অর্থদণ্ড প্রদান করেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান।
চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান বলেন, গত কয়েকদিন ধরে মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা বাজারের উত্তর পাশে খালে পানি নিষ্কাশনের জন্য সকল বাধ কাটায় হয়েছে। তিনি আরো বলেন জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে শিক্ষার্থী এবং সেনাবাহিনীর সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
আপনার মতামত লিখুন :