প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৪

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে খতিব,ইমাম মুয়াজ্জিন ও বন্যায় মানবিক যোদ্ধাদের সম্মাননা প্রদান

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী
সেনবাগ ( নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগে মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং সম্প্রতি বন্যায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাড়ানো মানবিক যোদ্ধাদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেছে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা।
 শুক্রবার বিকেলে সেনবাগ মডেল মসজিদ মিলনায়তনে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার  পরিচালক, সেনবাগ পৌরসভার অর্জুনতলার কৃতি সন্তান, সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও মানবিক ব্যক্তিত্ব মহি উদ্দিন মহিনের অর্থায়নে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ।
সেনবাগ জামেয়া মাদানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি নুর ইসলামের সভাপতিত্বে  ও মাজেয়া ইব্রাহিমিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম  পৌর ইমাম-মুয়াজ্জিন সমিতির সাধারণ
রহিম উল্লাহ বশিরীর সঞ্চারনায়  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেনবাগ বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব ও পৌর ইমাম -মুয়াজ্জিন সমিতির সভাপতি মাওলানা মুফতি মুহাম্মদ উল্যাহ যুবায়ের, ,মুফতি শোয়াইব কাশেমি,আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসার চেয়ারম্যান মাওলানা জাহিদুল ইসলাম,।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আজিম চৌধুরী হজ্ব কাফেলার পরিচালক ও বন্যায় মানবিক যোদ্ধা বশির উল্যা চৌধুরী রিপন,বিন্নাগুনি প্রবাসী কল্যাণ সমিতির মো: সোহাগ সহ অন্যান্য আলেম উলামা  ও স্বেচ্ছাসেবক বৃন্দ।
আলোচনা শেষে সেনবাগের ভয়াবহ বন্যায় বিপদগ্রস্ত মানুষের পাশে থাকা মাওলানা জাহিদুল ইসলাম, মো: রবিউল ইসলাম  রবি, আলা উদ্দিন আলো, বশির উল্যা চৌধুরী রিপন, মোজাম্মেল হোসেন,  শহিদ উল্যা মিন্টু,কামরুল হাসান সহ  ৪০ জন মানবিক যোদ্ধাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
এ সময় বক্তাগন সৌদি প্রবাসী মক্কা  হোটেলের কর্ণধার, মানবিক ব্যক্তিত্ব মহিনের এ উদ্যোগের প্রশংসা করেন এবং মানবিক কাজে এগিয়ে আসায় তাকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সেনবাগ পৌর এলাকার সকল মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও বন্যায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাড়ানো মানবিক যোদ্ধারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন