
মোহাম্মদ আমান উল্যা, উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিলে উন্নয়ন ও শান্তির লক্ষে এবং সন্ত্রাস ও নৈরাজ্যবিরোধী মিছিল ও মানববন্ধন করেছে চাটখিল উপজেলা মহিলা আওয়ামীলীগ।
বুধবার দুপুরে উপজেলার প্রধান সড়কের পেীর মার্কেটের সামনে মানববন্ধনের মাধ্যমে তাদের কর্মসূচি শুরু হয়।পরে এখান থেকে একটি বিক্ষোভ মিছিল চাটখিল বাজারের সবগুলো গলি ও সড়ক প্রদক্ষিণ করে ফের চাটখিল পৌর মার্কেটের সামনে এসে শেষ হয়।
কর্মসূচিতে অংশগ্রহনকারী নেতৃবৃন্দ বিএনপি ও জামায়াতের ডাকা হরতাল ও অবরোধের কঠোর সমালোচনা করেন।
মানববন্ধন ও শান্তি মিছিলের নেতৃত্বদেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শামীমা আক্তার মেরী এবং সাধারণ সম্পাদক শারমিন আক্তার
মহিলা আওয়ামীলীগের এ কর্মসূচি পালন কালে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক পেীরসভার মেয়র মোহাম্মদ উল্যাহ, পেীরসভা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান খান বাবুল, ভিআর ডিবির চেয়ারম্যান ভিপি মিজান, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আহসান হাবীব সমীর,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনসহ প্রমুখ।
আপনার মতামত লিখুন :