
উপজেলা প্রতিনিধি, চাটখিল : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী এইচ এম ইব্রাহীম শনিবার বিকালে চাটখিল উপজেলা অডিটোরিয়ামে চাটখিল পৌরসভার আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন।
পৌরআওয়ামীলীগের সভাপতি শাহাজাহান খাঁন বাবুল এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চাটখিল পৌর মেয়র মো. নিজাম উদ্দিন ভিপি, চাটখিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, উপজেলা আ’লীগের সহ সভাপতি বেলায়েত হোসেন তফদার, সাবেক মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল সুমন, সাবেক কাউন্সিলর আহসান হাবীব সমীর, কাউন্সিলর মুজিবুর রহমান নান্টু, মোহাম্মদ সহেল, নওশাদ উল করিম, নজির আহমেদ, সাজ্জাদ হোসেন, ৬নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মো: হোসেন, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন প্রমুখ।
সভায় আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য নৌকার মাঝি এইচ এম ইব্রাহীম আহবান জানান।
আপনার মতামত লিখুন :