প্রকাশিত: ১১ জুলাই, ২০২৪
সর্বশেষ আপডেট : ১১ জুলাই, ২০২৪
চাটখিলে অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
উপজেলা প্রতিনিধি, চাটখিল
চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে রাজমেস্ত্রী জুয়েল এর মেয়ে জিনিয়া (৭) অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে।
বুধবার বিকেলে বানসা হাফিজিয়া এতিমখানা ও নুরানী মাদ্রাসার সামনে ওই মাদ্রাসার ১ম শ্রেণির শিক্ষার্থী জিনিয়া এ দুর্ঘটনার শিকার হয়।
নিহত জিনিয়া উপজেলার বানসা মাইন উদ্দিন পাটোয়ারী বাড়ীর জুয়েল এর মেয়ে।
পরে স্থানীয় লোকজন ও শিশুটির পরিবার তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
জানা যায়, এলাকাবাসী অটোরিকশাটি আটক করেছে, তবে ড্রাইভার পলাতক। ড্রাইভার মনেহরগঞ্জ থানার হাসনাবাদ ইউনিয়নের শাকতলা গ্রামের আব্দুল হান্নান।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান বাহালুল ও ২নং ওয়ার্ড মেম্বার সালা উদ্দিন কে অব্যহিত করে বৃহস্পতিবার সকালে শিশুটির লাশ দাফন করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মুহাম্মাদ ইমদাদুল হক এর নিকট এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কেউ এই দুর্ঘটনার বিষয়ে থানাকে অবহিত করেনি।
আপনার মতামত লিখুন :