প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২০ নভেম্বর, ২০২৪

মোঃ রুহুল আমিন ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন

উপজেলা প্রতিনিধি, সেনবাগ: এশিয়ান টেলিভিশনের মার্কেটিং হেড মোঃ সাখায়েত উল্লাহ মিলনের বড় ভগ্নীপতি ওসেনবাগ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইফতেখার আলম ভূঁইয়া মিঠুর পিতা বিশিষ্ঠ সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ রুহুল আমিন ভূঁইয়া (৭২) বুধবার সকাল ৭ টা ৪০ মিনিটের সময় নিজ বাড়িতে ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। বুধবার বাদ আছর মুরহুমের সেনবাগ পৌরসভাস্থ নিজ

বাড়ি সংলগ্ন রশিদিয়া ইসলামিয়া হাফেজিয়া নুরানী মাদরাসা ও এতিমখানা মাঠে জায়নাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
জানাজায় উপস্থিত ছিলেন,সেনবাগ পৌরসভার সাবেক মেয়র আবু জাফর টিপু, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র

নুরেজ্জামান চৌধুরী, সেনবাগ পৌরসভা বিএনপির সাবেক সেক্রেটারী ফারুক বাবুল, সেনবাগ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আক্তার হোসেন দুলাল,এশিয়ান টিভির মার্কেটিং হেড সাখায়েত উল্লাহ মিলন,
সেনবাগ পৌরসভার বাবুপুর ৯নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর কামাল উদ্দিন, সেনাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী প্রমুখ সহ বিভিন্ন শ্রেনী ও পেশার বিপুল সংখ্যক মানুষ। জায় নামাজ পড়ান সেনবাগের কেন্দ্রীয় জামে মসজিদের খতির মাওলান মুফতী মোহাম্মদ উল্লাহ যোবায়ের।

আরও পড়ুন