
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : জেলার সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী কাবিলপুর হাজী মোকসুদুর রহমান মুসলিম উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র মেহরাজ হোসেন রাফি ২০২৫ সালের মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় স্কুল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাকে সংবর্ধনা দিয়েছে।
গতকাল বুধবার সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক এবিএম শহিদুল আনোয়ার কামরুল।
ধর্মীয় শিক্ষক ফখরুদ্দিন মোবারক শাহ রিপনের পরিচালনায় এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি শেখ মুস্তাফিজুর রহমান।
বিপুলসংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিততে মুহুর্মুহু করতালির মধ্যে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সদস্য খুরশিদ আলম, অভিভাবক মোহাম্মদ রিপন, মো. মজিবুর রহমান, কৃতি শিক্ষার্থীর পিতা ব্যবসায়ী জহির উদ্দিন মানিক ও কৃতি শিক্ষার্থী মেহরাজ হোসেন রাফি প্রমুখ।
এ সময় মঞ্চে কৃতি শিক্ষার্থীর নানা ও মা বিবি আয়েশা উপস্থিত ছিলেন।
শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ ও স্কুলের প্রধান শিক্ষক আনুষ্ঠানিকভাবে কৃতি শিক্ষার্থী মেহরাজ হোসেন রাফিকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
আপনার মতামত লিখুন :