
উপজেলা প্রতিনিধি, সেনবাগ : জেলার সেনবাগে ব্র্যাকের উদ্যাগে “নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ ” শীর্ষক কর্মশালায় ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত দুই নারীকে আনুষ্ঠানিকভাবে আর্থিক অনুদার প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে সেনবাগ উপজেলা পরিষদ সভাকক্ষে ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. নুরুজ্জামানের সভাপতিত্বে ও জেলা এনআরসি কোঅর্ডিনেটর মো. ইমাম উদ্দিনের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা. কর্মকর্তা রাদিয়া আফরোজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খুরশিদ আলম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা পম্পা কর ও সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান প্রমুখ।
কর্মশালায় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, বিদেশ ফেরত অভিবাসী, ব্যাংক কর্মকর্তা ও বিভিন্ন এনজিও কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিন ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত রহিমা খাতুন ও কুলসুম আক্তার শিরিন নামে দুই নারী অভিবাসীর হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন।
আপনার মতামত লিখুন :