প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৬ জানুয়ারি, ২০২৫

সেনবাগে জাপা সভাপতিসহ ৪৪ জনের নামে মামলা, গ্রেফতার ১

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ  : গত আওয়ামী লীগ সরকারের সময় ২৩-এর প্রহসনের নির্বাচন বর্জনের দাবিতে সেনবাগের ছিলোনিয়া বাজারে লিফলেট বিতরণ ও ভোটের পক্ষে হ্যান্ডবিল গ্রহণ করতে অস্বীকার করার ঘটনায় হামলা ভাঙচুর ও লুপাটের ঘটনায় আওয়ামী লীগের নৌকা মার্কার সমর্থনকারী সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুর ও আওয়ামী লীগ, যুবলীগের ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে ভুক্তভোগী যুবদল সেক্রেটারী মো. করিম প্রকাশ ওয়াসিম। মামলা নং-০৯ তারিখ ২২ জানুয়ারি ২০২৫ ও শ্রমিকদল নেতা মহিন উদ্দিন মহিন মামলা নং-০৮তারিখ ২২ জানুযারি ২৫ নামের দুই নেতা।

এ ঘটনায় রোববার (২৬ জানুয়ারি) রাতে সেনবাগ পুলিশ এক অভিযান চালিয়ে মো. নাসের (৩১) নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে। যুবদল সেক্রেটারী মো. করিম প্রকাশ ওয়াসিম মামলার আসামিরা হচ্ছে- সেনবাগ উপজেলা জাতীয় পাটির সভাপতি মো. হাসান মঞ্জুর (৬২), হৃদয় (২৪) মো. নাসির (৩১), জাবেদ (৩২), মো. রনি (২৪), ও গোলাপ হোসেন মেম্বারসহ (৪৪) অজ্ঞাত আরো ২০/২৫ জন ও শ্রমিকদল নেতা মহিন উদ্দিন মহিন মামলা আসামিরা মো. হাসান মঞ্জুর (৬০), সাখাওয়াত হোসেন উজ্জল (৪১ অজ্ঞাত আরো ১০-১২ জন।

জানা গেছে, সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জরসহ অপর আসামিরা বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভোটারবিহীন প্রহসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট করে।
অপরদিকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে ছিলোনিয়া বাজারে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণকালে হাসান মঞ্জরসহ অন্যরা করিমের পথরোধ করে বাঁধা প্রদান করে। এ সময় তারা চাপাতি, লোহার রড, হকিস্টিক, লাঠি-সোটা ককটেল, হাত বোমা, বিস্ফোরণ ঘটিয়ে পুরো বাজারে আতঙ্ক সৃষ্টি করে ও এলোপাথাড়ি মারধর এবং কুপিয়ে বাদির ডান হাত কেটে রক্তাক্ত জখম করে। ও একলক্ষ টাকা লুট করে নিয়ে যায় ও একটি সিএনজি চালিত অটো রিকশা ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট করে।

এ ব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ এসএম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃতকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। পরে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।

আরও পড়ুন

  • সেনবাগ এর আরও খবর