প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৭ জানুয়ারি, ২০২৫

সেনবাগে জুলাই বিপ্লব সংক্রান্ত স্থিরচিত্র প্রদর্শনীর গ্যালারি উদ্বোধন

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : জেলার সেনবাগ উপজেলায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে জুলাই বিপ্লব সংক্রান্ত স্থিরচিত্র প্রদর্শনীর গ্যালারি উদ্বোধন করেছেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে তিনি সেনবাগে পৌঁছলে তাকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। এরপর তিনি উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের ছারা রোপন করে করেন। পরবর্তীতে তিনি জুলাই বিপ্লব সংক্রান্ত স্থিরচিত্র প্রদর্শনীর গ্যালারি উদ্বোধন করেন।

এছাড়া তিনি সেনবাগ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস ও সেনবাগ পৌর ইউনিয়ন ভূমি অফিস, সেনবাগ থানা, সেনবাগ পৌরসভা ,সেনবাগ উপজেলার ইনোভেশন কার্যক্রম, কেশারপাড় ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার, কেশারপাড় ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন ও নতুন ভবন উদ্বোধন, কেশাড়পাড় কমিউনিটি ক্লিনিক পরিদর্শন কানকিরহাট হাইস্কুল , পল্লী সঞ্চয় ব্যাংকের ক্ষুদ্রঋণ কার্যক্রম ও সেনবাগ উপজেলার উন্নয়নমূলক কার্যক্রম পদির্শন করেন।এসময় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভুমি) ও পৌরসভা প্রশাসক মোহাম্মদ জহিদুল ইসলাম,সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএস মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তর প্রদানগণ।

আরও পড়ুন

  • সেনবাগ এর আরও খবর