প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ২৮ নভেম্বর, ২০২৩

বিজয় মঞ্চ আধুনিকায়ন কাজ পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান

উপজেলা প্রতিনিধি, সদর : নোয়াখালী বিজয় মেলার বিজয় মঞ্চ সম্প্রসারণসহ আধুনিকায়ন হচ্ছে। গতকাল সোমবার বিজয় মঞ্চের আধুনিকায়ন ও উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক এডভোকেট দেলোয়ার হোসেন মিন্টু।

শিল্প সংস্কৃতিক কর্মী ও কলাকৌশলীদের নিরাপত্তার কথা বিবেচনা করে, নোয়াখালী বিজয় মঞ্চের আধুনিকায়নের সাথে একটি সুন্দর গ্রিনরুম করা হয়েছে। এখন ওর্ডিয়েন্সের জন্যে তাবু তৈরি করা হচ্ছে, আগামীতে ওর্ডিয়েন্সের নিরাপত্তার জন্য হলের মত করে একটি টিনসেট তৈরী করা হবে বলে জানান আবদুল ওয়াদুদ পিন্টু। এছাড়াও আগামীতে বিজয় মঞ্চের উত্তর পাশে দীঘির পাড় ভাঙ্গন রোধ করতে একটি গাইড ওয়াল নির্মান করারও প্রতিশ্রুতি দেন তিনি।

মুক্তিযুদ্ধের বিজয় মেলার ‘বিজয় মঞ্চ’ ১৯৯৫ সালে ৩০ নভেম্বর নোয়াখালী পৌরসভার ততকালীন চেয়ারম্যান মরহুম বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি’র হাতে স্থাপিত হয়। এই মঞ্চটি সেই থেকে আজ পর্যন্ত সকল অনুষ্ঠান চলে আসছে। এর মধ্যে মঞ্চটির কোন ধরনের উন্নয়ন কাজ করা হয় নাই।

২০২৩ সালে নভেম্বরে নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু বিজয় মঞ্চের আধুনিকায়নের কাজ শুরু করেন।

আরও পড়ুন