
উপজেলা প্রতিনিধি, সদর : অশ্বদিয়া মায়ের চিকিৎসার টাকা চাইলে গিয়ে ভাইয়ের হাতে হামলার শিকার হলেন ৩ সন্তানের জননী বোন নুর জাহান (৪৫)। ঘটনাটি ঘটে ৮ নভেম্বর শুক্রবার দুপুর ১২টায় সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের আইয়ুবপুর গ্রামে তোফায়ের বাড়ীতে।
প্রত্যক্ষদর্শী ও ভূক্তিভোগী জানায়, মায়ের চিকিৎসা শেষে বাড়ী গিয়ে ভাই সাইফুল ইসলাম (৫০)-কে মায়ের চিকিৎসার খরচের বিষয়ে টাকা চাইলে সে নুরজাহানকে এলোপাতাড়ী মারধর শুরু করে। নুর জাহানের কন্যা সুররি ও ভাই তোফায়ের কন্যা তামান্না নুর জাহানকে ধরতে গেলে সাইফুল তাদেরকেও মারধর করে এবং ছোট ভাই তোফায়েলকে হত্যার হুমকি দেয়।
স্থানীয়রা নুর জাহানকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :