
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, নোবিপ্রবি : মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে নোবিপ্রবি থিয়েটার। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় নোবিপ্রবি থিয়েটারের আহমেদ উল্যাহ বাবু, প্রীতি মজুমদার, মোজাম্মেল হক, ওয়াদুল আলী ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।
নোবিপ্রবি থিয়েটারের সভাপতি হাসিব আল আমিন বলেন, বুকের তাজা রক্তের বিনিময়ে আমাদের মাতৃভাষা। মায়ের ভাষায় কথা বলতে পারা আমাদের জন্য সৌভাগ্যের। আমরা সকল ভাষা শহীদদের প্রতি জানাই শ্রদ্ধা। তাদের ঋণ কোনোদিন শোধ হওয়ার নয়।
আপনার মতামত লিখুন :