
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ: জেলার সেনবাগ উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রবাহমান খালে স্থাপিত অবৈধ মাছ ধরার স্থায়ী স্থাপনা এবং মাছের নিরাপদ আবাসস্থল ধ্বংসকারী ভেসাল ও বেন্তি জালবিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। শনিবার (৬ জুলাই) এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।
এ সময় ১২টি স্থাপনা ধ্বংস এবং ১২টি ভেসাল জাল, ৩টি বেন্তি জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা। পরবর্তীতে জব্দ করা জালগুলো উপজেলা পরিষদে সবার সম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিটিউভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাব্বির হোসেন ও সেনবাগ থানার একদল পুলিশ।
উল্লেখ্য, বর্ষায় দেশীয় মাছ- কই, শিং, মাগুর, খৈলসা ও বাইমসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ খাল, ডোবা নালাসহ বিভিন্ন প্রাকৃতিক জলাশয়ে নতুন পানিতে বাচ্চা দেয়। মা মাছসহ ছোট ছোট বাচ্চা মাছগুলো ধরা পড়ে ধ্বংস হয়ে যায় ভেসাল জালসহ বিভিন্ন ফিক্সড নেটে। সেই সাথে পানিপ্রবাহও ব্যাহত করে।
আপনার মতামত লিখুন :