
পজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী : সোনাইমুড়ী পুলিশ-জনতা সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় নোযাখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী ও নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য এ এইচ এম ইব্রাহীমসহ ছাত্রলীগ, যুবলীগের ৩৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে দুই হাজার থেকে দুই হাজার ৫০০ জনকে।
সোমবার (১৯ আগস্ট) নোয়াখালী-৬ নম্বর আমলী আদালত (সোনাইমুড়ী) ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজ্জাদ হোসেনের আদালতে সোনাইমুড়ী থানায় গুলিতে নিহত আসিফের বাবা মো: মোরশেদ আলম এই মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ৫ আগস্ট দুপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর ছাত্র-জনতা ও জনসাধারণ আনন্দ মিছিল করতে যায়। ওই সময় মামলার ১-৩ নম্বর আসামি সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, সাবেক সংসদ সদস্য এ এইচ এম ইব্রাহীম ও সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকেরের নির্দেশে ও পরিকল্পনায় চরজব্বর, সুধারাম, বেগমগঞ্জ উপজেলা থেকে ওই মিছিলে ২০-২৫টি ট্রাক যোগে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, পেট্রোল বোমাসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিতভাবে মিছিলে হামলা করা হয়। তাৎক্ষণিক উপস্থিত জনতা ভয়ে সোনাইমুড়ী থানায় আশ্রয় নেয়। একপর্যায়ে আসামিরা থানায় এলোপাতাড়ি গুলি ছুঁড়লে মিছিলে থাকা আসিফ (২৪) গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ আগস্ট ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়।
এছাড়া ৫ আগস্টের একই ঘটনায় সোনাইমুড়ী উপজেলার তানভির হোসন মাহমুদ (২৫), মো. ইয়াছিন (১৫), মো: হাছান (১৪) ও মো. ইয়াছিন (৩০) ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
আপনার মতামত লিখুন :